📘 কমপ্লিট ইউজার গাইডলাইন

Super AI Typing ব্যবহারের নিয়মাবলী

সফটওয়্যারের প্রতিটি ফিচার কীভাবে সবচেয়ে সহজে ও দ্রুত ব্যবহার করবেন, তার বিস্তারিত ভিডিও এবং লিখিত গাইড নিচে দেওয়া হলো।

🗣️ ল্যাঙ্গুয়েজ মোড ও ভাষা পরিবর্তনের নিয়ম

ড্যাশবোর্ড থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো টাইপিং মোড বেছে নিতে পারেন:

১. 🎙️ বাংলা মোড

এই মোড সিলেক্ট করা থাকলে আপনি যা বলবেন, তা সরাসরি ও নিখুঁতভাবে শুধু বাংলায় টাইপ হবে।

২. 🎙️ English Mode

এই মোডে কথা বললে সম্পূর্ণ লেখা শুধু ইংরেজিতে (English) টাইপ হবে।

৩. 🎙️ Mix Mode (PRO)

বাংলা এবং ইংরেজি মিলিয়ে কাজ করার সেরা মোড। সাধারণ অবস্থায় বাংলা টাইপ হবে এবং প্রয়োজনে মুহূর্তেই ইংরেজি টাইপ করতে পারবেন।

৪. 🎙️ Banglish Mode (PRO)

আপনি মুখে বাংলায় কথা বলবেন, কিন্তু সেটি ইংরেজি অক্ষরে (যেমন: Ami valo achi) স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে।

💡 Shift বাটনের জাদু (তাত্ক্ষণিক ভাষা পরিবর্তন):
আপনি যখন ফ্লোটিং মাইক বা হট-কি (Hotkey) চালু রেখে ভয়েস টাইপিং করবেন, তখন কীবোর্ডের Shift বাটনে একবার ক্লিক করলেই সাথে সাথে ভাষা পরিবর্তন (বাংলা ⇄ English) হয়ে যাবে! ড্যাশবোর্ডে ফিরে গিয়ে বারবার মোড পাল্টানোর কোনো প্রয়োজন নেই।

⚡ সফটওয়্যারের মূল ফিচারসমূহ ও ব্যবহারবিধি

🎙️

১. ফ্লোটিং মাইক (Smart Voice Capsule)

স্ক্রিনের যেকোনো জায়গায় ভেসে থাকা ছোট উইজেটটি দিয়ে সহজেই টাইপ করুন:

  • যেখানে লিখতে চান (যেমন MS Word, Browser, মেসেঞ্জার) সেখানে মাউস কার্সর রাখুন।
  • ভাসমান মাইক আইকনটিতে ক্লিক করে কথা বলুন।
  • কথা বলা শেষ হলেই দেখবেন সাথে সাথে সেখানে লেখা টাইপ হয়ে গেছে!
  • ড্যাশবোর্ড থেকে এটি যেকোনো সময় ON / OFF করতে পারবেন।
⌨️

২. শর্টকাট হট-কি (Hotkey) ব্যবহার

মাউস না ধরেই কীবোর্ড শর্টকাট দিয়ে সুপার ফাস্ট ভয়েস টাইপিং করুন:

  • ডিফল্ট হট-কি হিসেবে Alt + B সেট করা থাকে।
  • প্রো ইউজাররা ড্যাশবোর্ড থেকে Alt + M অথবা Ctrl + Win সেট করতে পারবেন।
  • যেকোনো সফটওয়্যারে গিয়ে হট-কি চেপে কথা বলুন, কথা শেষ হলেই অটোমেটিক লেখা বসে যাবে।
🌐

৩. সুপার ট্রান্সলেশন (Super Translation)

ফ্রিল্যান্সার ও বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য জাদুকরী ফিচার:

  • ড্যাশবোর্ড থেকে Super Translation অপশনটি ON করুন।
  • স্ক্রিনে ট্রান্সলেশনের একটি বিশেষ ভাসমান উইন্ডো চালু হবে।
  • সেখানে আপনার বলার ভাষা (যেমন: বাংলা) এবং আউটপুট ভাষা (যেমন: English, Spanish, Arabic ইত্যাদি) সিলেক্ট করুন।
  • এবার আপনি বাংলায় কথা বললেই সেটি সাথে সাথে সিলেক্ট করা বিদেশি ভাষায় অনুবাদ হয়ে টাইপ হয়ে যাবে!
📱

৪. ক্লাউড মোবাইল মাইক (ওয়্যারলেস মাইক)

আপনার ডেক্সটপ পিসিতে আলাদা মাইক্রোফোন না থাকলেও কোনো চিন্তা নেই:

  • ড্যাশবোর্ডের ডান পাশে থাকা QR Code-টি আপনার মোবাইলের ক্যামেরা বা ব্রাউজার দিয়ে স্ক্যান করুন।
  • আপনার মোবাইলে একটি মাইক্রোফোন পেজ ওপেন হবে।
  • এবার মোবাইলের স্ক্রিনে থাকা মাইক বাটনে চাপ দিয়ে ফোনে কথা বলুন—আপনি ফোনে যা বলবেন, তা সাথে সাথে আপনার কম্পিউটারে টাইপ হতে থাকবে!

কোনো সমস্যায় পড়েছেন বা বুঝতে অসুবিধা হচ্ছে?

সফটওয়্যার সেটআপ, মাইক্রোফোন কানেকশন বা পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন।